বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হাতব্যাগ হারালেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nedarআওয়ার ইসলাম: চারুকলা অনুষদের উন্মুক্ত স্থানে সোমবার বিকেলে অনুষ্ঠান চলাকালে ধারণ করা এক ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন এক তরুণকে শনাক্ত করেছে পুলিশ।

শাহবাগ থানার পুলিশ ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, “চোর একটি ছেলে, তাকে চিহ্নিত করা গেছে। কিন্তু পরিচয় এখন পাওয়া যায়নি। ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছি।”

কাউন্টার ফটোর আলোকচিত্র বিভাগের চার বছরপূর্তি উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন করতে আসেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।

তার ব্যাগে মোবাইল ফোন ও নোটপ্যাডসহ মূল্যবান জিনিস ও নথিপত্র ছিল বলে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানিয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রদর্শনী শুরুর ঘণ্টাখানেক পর বিকাল ৫টার দিকে রাষ্ট্রদূত ব্যাগটি নিজের আসনে  ছেড়ে মোমবাতি জ্বালানোর জন্য সামনে এগোলে একটি ছেলেকে দেখা যায় তার ব্যাগ নিয়ে পালাতে।

অধ্যাপক নিসার গণমাধ্যমকে জানান, “প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মোমবাতি প্রজ্জ্বলনের সময় উনি (রাষ্ট্রদূত) ব্যাগটি চেয়ারে রেখে সামনে আসেন। এসময় ব্যাগটি চুরি হয়ে যায়।

“তবে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ছেলেটির ছবি দেখা গেছে।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ