বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বেফাক মহাসচিবের ইন্তেকালে চরমোনাই পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaq-pirআওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব হযরত আল্লাম আব্দুল জাব্বার জাহানাবাদী সাহেবের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা বলেন, বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষাকে সম্প্রসারণ ও বেফাকের মাধ্যমে সকল কওমী মাদরাসার ছাত্র ও শিক্ষকদের অভিন্ন রাখতে মরহুমের অবদান অনুসরনীয় ও অনুকরণীয়। যা এ দেশের ওলামায়েকেরাম আজীবন স্মরণ করবেন।

পীর সাহেব চরমেনাই শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ইসলামী আন্দোলনের এই দুই নেতা বলেন, মরহুম জাহানাবাদী সাহেব রহ. একজন নিবেদিতপ্রাণ ইসলামের দায়ী ছিলেন। তিনি মানুষকে আল্লাহর রঙ্গে রঙ্গীন করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গেছেন। দীনের জন্য তার অসামান্য মেহনত যেন আল্লাহ পাক কবুল করেন। সাথে সাথে শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার আহ্বান জানান। পীর সাহেব চরমোনাই মরহুমের নামাজে জানাযায় শরীক হতে এবং তার রূহের মাগফিরাত কামনা করতে দেশবাসীর প্রতি বিশেষ আহবান জানান।

এফএফ

আরও পড়ুন:

http://ourislam24.com/2016/11/18/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%8F%E0%A6%B6%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ