বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ট্রাকে বালু তুলে দিলেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-kaderআওয়ার ইসলাম: হুইল এক্সক্যাভেটর চা‌লিয়ে ট্রাকে বালু তুলে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকা-মাওয়া সড়কের কেরণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে সেতুমন্ত্রীর নিজ হাতে ট্রাক থেকে বালু ফেল‍ার মধ্য দিয়েই শুরু হয় দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ।

এ সময় হুইল ট্রাকে এক্সক্যাভেটর অপারেটর হয়ে ট্রাকে বালু তুলতে দেখা যায় ওবায়দুল কাদেরকে।

সেতুমন্ত্রী বলেন, এটা হবে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। পদ্মাসেতুর এপার-ওপার যোগ করে ৫৫ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিকমানের সড়ক (এক্সপ্রেসওয়ে) নির্মাণ কাজ শুরু হলো আজ।

মন্ত্রী বলেন, চারলেনের এ এক্সপ্রেসওয়ে সড়পথের মাঝামাঝি থাকবে ‘মিডিয়ান’। যেখানে ভবিষ্যতে মেট্রোরেল নির্মাণ করা হ‌বে।

৫৫ কিলোমিটারের মধ্যে থাকবে ৪টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভারপাস, ২১টি আন্ডারপাস এবং ৩টি ইন্টারচেঞ্জ।

২০১৮ সালের মধ্যে পদ্মা‌সেতুর সঙ্গে এক্সপ্রেসওয়ে খু‌লে দেওয়া হ‌বে বলেও জানান মন্ত্রী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ