বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

দলীয় কোন্দল থেকে নাসিরনগরে এ ধরনের ঘটনা ঘটলে আমি প্রধানমন্ত্রীকে জানাতাম: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kamal2আওয়ার ইসলাম: কোনো গোষ্ঠী উদ্দেশ্য-প্রণোদিতভাবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়েছে- এমন আভাস পেয়েছে সরকার। তদন্ত শেষ হলে সব জানা যাবে।

এক প্রশ্নের জবাবে আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা জানান। এর আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন মন্ত্রী।

তিনি বলেন, আমরা যেটা দেখেছি-হয়তো কেউ ষড়যন্ত্র বা উদ্দেশ্যমূলকভাবে করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। যেটাই হোক রিপোর্টটা আসলে আমরা পরিষ্কার হবো।

দলীয় কোন্দল থেকে এ ঘটনা ঘটেছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনো গোষ্ঠী উদ্দেশ্য-প্রণোদিতভাবে এ হামলা চালিয়েছে- এমন আভাস পাওয়া গেছে। দলীয় কোন্দল থেকে এ ধরনের ঘটনা ঘটলে আমি প্রধানমন্ত্রীকে জানাতাম।

নাসিরনগরে যে ক্ষতি হয়েছে তা পূরণ করা যাবে না। তবে ঘটনার সঙ্গে সঙ্গে যা যা করণীয়- আমরা সব পদক্ষেপ নিয়েছি। তদন্ত প্রতিবেদন হাতে পেলে সব জানা যাবে, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ঘটনা নিয়ে এখনো তদন্ত চলছে। বেশ কয়েকটি তদন্তদল কাজ করছে। তদন্ত শেষ হওয়ার আগে আমাদের ফাইন্ডিংস-এর কথা বলতে পারব না। আমাদের পুলিশ ফোর্স ৮৪ জনকে গ্রেফতার করেছে। যে সাইবার দোকান থেকে ফেসবুকে ছবি ডাউনলোড করা হয়েছিল, তার মালিককে (জাহাঙ্গীর) আমরা খুঁজছি। তাকে ধরলে হয়তো জানতে পারব, কে এটা (বিতর্কিত ছবি ডাউনলোড) করেছে জানতে পারব। খুব শিগগিরই তাকে আমরা ধরে ফেলব।

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ