বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বেফাক মহাসচিবকে লাইফ সাপোর্টে নেয়ার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul_jabbarআবিদ আনাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বারের শারীর অবস্থা আরো অবনতি হয়েছে।

মঙ্গলবার বিকেলে আশঙ্কজনকভাবে শ্বাস কষ্ট বেড়ে গেলে ডা. অধ্যাপক আবু হেনা মোস্তফা তাকে লাইফ সাপোর্টে নেয়ার পরামর্শ দেন। অবশ্য তার পরিবার ও দায়িত্বশীলগণ লাইফ সাপোর্টের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি। তবে বিকালের তুলনায় সন্ধ্যার পর থেকে তার শারীরীক অবস্থা কিছুটা ভালো বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনিও বিকাল থেকে হাসপাতালে অবস্থান করছেন।

মাওলানা মাহফুজুল হক আরো জানিয়েছেন, বেফাক মহাসচিবের শারীরীক উন্নতি অবনতির বিষয়গুলো ডাক্তাররা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। দেশবাসীর কাছে আলেমদের এ অভিভাবক মাওলানা আবদুল জব্বারের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন কিডনি সমস্যা, উচ্চ ডায়বেটিকস ও শ্বাস কষ্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মাওলানা আবদুল জব্বারকে গত সপ্তায় প্রথমে খিলগাওয়ের খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তিতে ডাক্তারদের পরামর্শে তাকে ঢাকার মগবাজারে অবস্থিত হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ