শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ট্রাম্প জয়ের চতুর্থ দিনে মুসলিম কলেজ ছাত্রী হেনস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islamphobiaআওয়ার ইসলাম:  ৮ নভেম্বরের ভোটে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত  হওয়ার চতুর্থ দিনেই হিজাব পরায় বাংলাদেশি এক মুসলিম কলেজছাত্রী নিউইয়র্কে হেইটক্রাইমের শিকার হন। ছাত্রীর নাম  ফাহিম নিজাম। ১০ নভেম্বর কিউ ৪৩ বাসে করে তিনি কলেজে যাবার পথে এ ঘটনা ঘটে।

আমেকিার প্রভাবশালী পত্রিকা ‘ডেইলি নিউজ’র রিপোর্ট থেকে জানা যায়, ফাহিমা বাসে করে ম্যানহাটনে হান্টার কলেজে যাচ্ছিলেন। বাসেই দুই জন শেতাঙ্গ আমেরিকান (স্বামী-স্ত্রী) তার কাছে এসে তাকে চিৎকার করে বলতে থাকে তার মাথা থেকে হিজাব খুলে ফেলার জন্য। তারা ফাহিমার সাথে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। বলতে থাকে, মাথা থেকে বিরক্তিকর এই জিনিস খুলে ফেল। ফাহিমা তার হিজাব না খুলেই প্রতিবাদ জানায়।

এই ঘটনা সে বাসায় এসেই তার পরিবারকে জানায়। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়। ফাহিমার এই ঘটনা নিউইয়র্কসহ লন্ডনের ডেইলি মিররসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ফাহিমের পরিবার বলছে,  আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় হবার পরই এই ঘটনা ঘটলো। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

প্রসঙ্গত, ফাহিমা নিউইয়র্কের বেলরোজে থাকেন এবং তার বাবা-মা বাংলাদেশ থেকে ইমিগ্র্যান্ট হয়ে আমেরিকায় এসেছিলেন।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ