বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

সাঁওতাল উচ্ছেদ: গোবিন্দগঞ্জে আ. লীগের তদন্ত দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gobindaganj_dhakatimes

আওয়ার ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লী উচ্ছেদের ঘটনা তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শনে যাবে আওয়ামী প্রতিনিধিদল। এই ঘটনায় কারও দায় পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছে ক্ষমতাসীন দলটি।

সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা জানান।

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ আখ খামারের নামে অধিগ্রহণ করা জমিতে উচ্ছেদ অভিযানের সময় সাঁওতালদের সঙ্গে চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রভাবশালী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে দুই সাঁওতাল নিহত এবং বেশ কয়েকজন আহত হন। পুলিশের উপস্থিতিতেই সেদিন লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় শতাধিক বাড়িঘরে।

চিনিকল কর্তৃপক্ষের দাবি, ১৯৬২ সালে আখ চাষের জন্য ওই এলাকার এক হাজার ৮৪২ একর জমি অধিগ্রহণ করে সরকার। কিন্তু ২০১৪ সাল থেকে এসব জমিকে পূর্বপুরুষদের দাবি করে আন্দোলনে নামে সাঁওতাল সম্প্রদায়ের লোকেরা। এক পর্যায়ে গত জুলাইয়ে একশ একর জমি দখল করে ঘর তোলেন তারা।

এই জমি উচ্ছেদ করতেই ৬ নভেম্বরের ওই অভিযানে যায় চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশ। কিন্তু যেভাবে তাদের উচ্ছেদ করা হয়েছে, তা নিয়ে বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। বিশেষ করে পুলিশের উপস্থিতিতে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়া কতটা সমীচীন তা নিয়েও  কথা উঠেছে অনেক।

আওয়ামী নেতা হানিফ বলেন, ব্যাপারটি জেনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তার পক্ষ থেকে তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া ঘটনা তদন্ত করতে রবিবার আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে যাচ্ছে। সেখানে গিয়ে তারা ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোবিন্দগঞ্জ সফরে প্রতিনিধিদলে থাকবেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা সম্পাদক টিপু মুন্সি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য রেমণ্ড আরেং।

 

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ