বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ট্রাম্পের বিজয় গণতন্ত্রেরই বিজয়: জামায়াত আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamat_amirআওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড জে. ট্রাম্প জয়লাভ করায় তাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি আমার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। তার এ বিজয় গণতন্ত্রেরই বিজয়। আমি আশা করি দলমত ও জাতি-ধর্ম নির্বিশেষে তিনি তার দেশসহ সমগ্র বিশ্বে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আমি মি: ডোনাল্ড জে. ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখী-সমৃদ্ধশালী জীবন ও সাফল্য কামনা করছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ