বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নাসিরনগরে ক্ষতিগ্রস্থদের পাশে বঙ্গবীর কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kader_siddikiআওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর গৌর মন্দির, দত্তবাড়িসহ ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

এসময় তিনি বলেন, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতা রয়েছে। আমরা চাই সব ধর্মের মানুষ নিরাপদে বাংলাদেশে থাকুক।

আজ রোববার সকাল ১১টার ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়ি পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, নাসিরনগরে হামলার ঘটনায় আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে প্রশাসনিক দুর্বলতা। দেশে রাজনীতি না থাকলে, মানুষের সম্মান না থাকলে, প্রতিবাদের ক্ষমতা না থাকলে প্রশাসন অথর্ব হয়ে যায়। আমরা এর প্রতিকার চাই। ভারতের সঙ্গে এতো বন্ধুত্ব থাকলে একটি সম্প্রদায় এতো নির্যাতিত হবে কেনো? হাজার বছর আগেও আমাদের এমন সাম্প্রদায়িক রেষারেষি ছিল না। নাসিরনগরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরী ও গণফোরামের সভাপতি ডঃ কামাল হোসেনকে নিয়ে একটি বেসরকারি তদন্ত কমিটি গঠনের পরামর্শ দেন তিনি।

ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন- হাবিবুর রহমান বীরপ্রতীক, ইকবাল সিদ্দিকী, শফিকুল ইসলাম দেলোয়ার, অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, অ্যাডভোকেট আতিকুর রহমান ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ