বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বাসার মধ্যে কার্টনভর্তি কঙ্কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

konkalআওয়ার ইসলাম: রাজধানীর কাফরুলের একটি বাসা থেকে বিপুল পরিমাণ মানবকঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার কাফরুল থানাধীন ইটখোলা এলাকার ১৮৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে কার্টনভর্তি এসব কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন এনটিভি অনলাইনকে জানান, ওই বাড়িটিতে এখনো অভিযান চলছে। অভিযান শেষ হলে উদ্ধার হওয়া কঙ্কালের পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।

জানা গেছে, বেশ কিছুদিন আগে নুরুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটটি ভাড়া নেন। বাড়ির মালিক ইলিয়াস সাইফুল পুলিশকে জানান, আজ বিকেলে দ্বিতীয় তলার ওই ফ্ল্যাট থেকে বিদঘুটে গন্ধ পাওয়ার পর তিনি ভেতরে প্রবেশ করে মানবকঙ্কাল দেখতে পান। পরে পুলিশকে খবর দেন তিনি। এরপর পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে কঙ্কালগুলো উদ্ধার করে। এ সময় ওই ফ্ল্যাট থেকে ভাড়াটিয়া নুরুজ্জামানকে আটক করে পুলিশ।

সূত্র: এন টিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ