শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

নাসিরনগরের ঘটনায় ৩ আ'লীগ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

b-baria10ব্রাক্ষণাবড়িয়া: নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর তাণ্ডবের ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের ঘনিষ্ঠ তিন আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

বহিষ্কারকৃতরা হলেন- নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি সুরুজ আলী এবং হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুক মিয়া।

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বহিষ্কারের বিষয়টি স্বীকার করেছেন।

প্রসঙ্গত, ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

ওই ঘটনায় স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতাকর্মীর 'সম্পৃক্ততা' ছিল এমন অভিযোগের মধ্যে এই বহিষ্কারের ঘটনা ঘটলো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ