বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আ’লীগের মানসিক চাপে মৃত্যু হচ্ছে বিএনপি নেতাদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

alal2আওয়ার ইসলাম: আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, হামলা, মামলা ও মানসিক চাপে একের পর এক বিএনপি নেতাদের মৃত্যু হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত মরহুম হান্নান শাহর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হান্নান শাহের মতো অভিজ্ঞ একজন নেতার খুব প্রয়োজন ছিলো।

আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ দাবি করে তারা জনপ্রিয় দল, জনপ্রিয় দলের সম্মেলনের নিরাপত্তা নিয়ে এতো ভয় কেন, কাদের ভয় পাচ্ছেন তারা! মনে হচ্ছে, র‌্যাব আর পুলিশের সম্মেলন হচ্ছে, আর পাশাপাশি ঢাকা শহরের বিয়ে হচ্ছে।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এতো বাড়াবাড়ি ভালো না, রাজনীতির একটা ব্যকারণ আছে, সেটা মেনে চলুন।

তিনি আরও বলেন, বিএনপি’র সম্মেলনে আওয়ামী লীগ না আসলেও, বিএনপি তাদের রাজনৈতিক উদারতার পরিচয় দেবে।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলির সদস্য হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী বন্ধু দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শরিফ মোস্তফা জামান লিটু।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ