বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

atokআওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাত জনকে আটক করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানান, শুক্রবার সকালে বিভিন্ন কেন্দ্র থেকে ওই সাতজনকে আটক করেন তারা।
“পরীক্ষার সময় তারা মোবাইল ফোনের এসএমএস ও বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছিল।”

ওই সাতজনকে ‘আপাতত’ বিশ্ববিদ‌্যালয়ের প্রক্টর অফিসে রাখা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রক্টর।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্যাম্পাস ও এর আশপাশের ৮৭টি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।
এই ইউনিটের অধীন বিভিন্ন বিভাগের এক হাজার ৭৪৫টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছেন ৯০ হাজার ৪২৭ জন।

গত কয়েক বছরের মত এবারও ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ ছিল নিষিদ্ধ।

পরীক্ষার হলে অনিয়ম ও জালিয়াতিসহ যে কোনো অপরাধের তাৎক্ষণিক শাস্তি দিতে মোবাইল কোর্টের ব্যবস্থাও ছিল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ