বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

জামায়াতের নতুন আমিরের বিরুদ্ধ যুদ্ধাপরাধের তদন্ত শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mokbulআওয়ার ইসলাম: জামায়াতের নতুন আমির মকবুল আহমাদের বিরুদ্ধেএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠার পর প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে আমির নির্বাচিত হওয়ার পর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করা তার রাজনৈতিক কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালে শীর্ষ নেতাদের বিচার শুরুর পর এ পর্যন্ত ফাসি হয়েছে দলটির জ্যেষ্ঠ নেতা কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সাবেক আমির মতিউর রহমান নিজামীর। একই অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া গোলাম আযমের মৃত্যু হয় কারাগারে। আজীবন কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসেন সাঈদী আছেন কারাগারে।

নিজামীর ফাঁসির পর গত ১৭ অক্টোবর মকবুল আহমাদকে নতুন আমির নির্বাচিত করে জামায়াত। তবে তার বিরুদ্ধেও উঠেছে যুদ্ধাপরাধের অভিযোগ। একাত্তরে ফেনীতে তার নেতৃত্বে চলেছে হত্যা, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ।

মকবুল আহমাদের বিরুদ্ধে বেশকিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রাথমিক তদন্ত শুরুর কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ