শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

বখাটে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে: ড. মাওলানা ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maulana-faruqi2আওয়ার ইসলাম: সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর পৈশাচিক ও বর্বর হামলার তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার গবেষক, কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবতাবাদী সংগঠন-'রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ' এর আমীর ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। একই সাথে গ্রেফতারকৃত হামলাকারী সন্ত্রাসী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সিলেটে প্রকাশ্যে দিবালোকে পৈশাচিক কায়দায় চাপাতি দিয়ে কুপিয়ে যেভাবে একজন নারীকে নির্যাতন করা হয়েছে, মানবিক সমাজে এ ধরনের ঘটনা হতে পারে না।

তিনি আরো বলেন, মানবরূপী পশু বদরুলরা আজ শিক্ষাঙ্গণে সন্ত্রাসী ও পাশবিক কর্মকান্ড চালাচ্ছে। তাদের পাশবিক নির্যাতন ও নিপীড়নে নষ্ট হয়ে যাচ্ছে নিরীহ ছাত্র-ছাত্রীদের সুন্দর ভবিষ্যত। নৈতিকতা ও মানবতার চরম অবক্ষয়ে আজ এসব ঘটছে। এসব নৈতিকতা বিবর্জিত, বখাটে সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সর্বস্তরে নৈতিকতা ও মানবিক শিক্ষার বিকাশ ঘটাতে হবে।

ড. মাওলানা ফারুকী মহান আল্লাহর কাছে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন এবং নিন্দিত, জনধিকৃত পশু বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ