শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

h-al-bannaএইচ আল বান্না: আজকে শিক্ষক দিবস। আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া আমার শিক্ষকেরা। আজকে আমি যা কিছু ভাবছি, যেভাবে ভাবছি এবং যতটুকু ভাবছি এই ভাবনার জগতের পেছনে কারিগর আমার শিক্ষকরাই।

একটু চোখ বন্ধ করুন। মনে পরে শৈশবে শরতের নীল আকাশের নিচে নড়বড়ে টিনের ছাউনি দেয়া বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কেউ একজন খুব আদর করে মাথায় হাত বুলিয়ে বলেছিল "বাবা তুই অনেক বড় হবি একদিন"।

সেই প্রাইমারির শিক্ষক কিন্তু খুব বেশী বড় হন নি, বয়সের ভারে বৃদ্ধ হয়েছেন, তিনি হয়ত আগের সেই পুরাতন স্কুলঘরেই রয়ে গেছেন, আপনি আমি আমরা শহর নগর ছাড়িয়ে আন্তর্জাতিক দুনিয়ায় পৌঁছে গেছি। হয়ত বিশ্বের নামী দামী কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, লইয়ার কিংবা প্রত্যন্ত কোন গ্রামে আমার বন্ধুর মত মানব সেবায় চিকিৎসা দিয়ে যাচ্ছি, আর জীবনের ঘোড়দৌড়ে ভুলে গেছি সেই সাদামাটা মানুষটার কথা।

চোখ খুলুন, গ্রামের সেই সাধারণ মানুষটা আপনাকে ভুলে গেছে, আপনিও ভুলে গেছেন তাকে, তবু এই যে ভাবছেন, কাজ করছেন এইসবের পেছনে ভুলে যাওয়া মানুষটা কি অবিকল আজো রয়েগেছে আপনার ভেতরে অজান্তেই।

আমাদের গহীনে থেকে যাওয়া সেইসব মহান মানুষদের শ্রদ্ধা জানাই।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ