বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

সিলেটে ছাত্রলীগ নেতার কোপে আহত খাদিজা লাইফ সাপোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oi-si-cha-copyআওয়ার ইসলাম : সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের কোপে আহত সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

গতকাল সোমবার বিকেলে গুরুতর জখম হওয়ার পর তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মধ্যরাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে বন্দর-জিন্দাবাজার সড়ক অবরোধ করে সমাবেশ করছেন। তাঁরা হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া এমসি কলেজ ক্যাম্পাসের সামনেও মানববন্ধন করছেন শিক্ষার্থীরা।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ