বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: খালেদা-তারেকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda-tarek

আওয়ার ইসলাম: ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে।

খালেদা এবং তারেক ছাড়াও বিএনপি নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধেও আদালতে অভিযোগ দায়ের করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার তথ্য-প্রকাশনা সম্পাদক আবদুল কাদের সুজন। সকালে চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে এই অভিযোগ দায়ের হয়।

বাদি জানান বিএনপি নেতা ইরাদ গত ১৫ মে ফেসবুকে বঙ্গবন্ধুকে ব্যঙ্গ করেন। ২৫ মে শেখ হাসিনাকে হত্যা করতে হবে- এমন উসকানিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগও আনা হয়েছে ইরাদের বিরুদ্ধে। ২৭ মে দৈনিক প্রতিদিন নামে একটি পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ ছাপা হয় বলে আদালতকে জানিয়েছেন বাদি। এই প্রেক্ষিতে তিনি আদালতে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাদি ঐ স্ট্যাটাসে যারা লাইক দিয়েছেন তাদেরও আইনে আওতায় আনার আবেদন জানিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ