বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

photo-1475421058আওয়ার ইসলাম : বিএনপিকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে তিনি বলেছেন, নির্ধারিত সময়ের আগে এ দেশে কোনো নির্বাচন নয়। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রোববার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা ১৪ দলের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ২০১৪ সালে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে জ্বালাও, পোড়াও, মানুষ হত্যা করে নির্বাচন ঠেকাতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। নতুন করে আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ নেই। এর আগে আন্দোলন করে ব্যর্থ হয়ে আপনি সারেন্ডার করে ঘরে ফিরে গেছেন। এখনো সময় আছে গণতন্ত্রে ফিরে আসুন। নির্বাচনের জন্য প্রস্তুত হোন।

জয়পুরহাট জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রমুখ।

সূত্র : এন টিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ