বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি দাবি ছাত্র মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mazlisআওয়ার ইসলাম : ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক বলেছেন, কওমী মাদরাসা শিক্ষার সরকারি স্বীকৃতি লাখলাখ শিক্ষার্থীর দাবি। কওমী মাদরাসার বৃহত্তম বোর্ড বেফাকসহ অন্যান্য বোর্ড এবং আলেম-ওলামারাও কওমী মাদরাসার স্বকীয়তা বজায় রেখে শিক্ষার সরকারি সনদ চান। কাজেই সরকার মাদরাসার স্বকীয়তা বজায় রেখে গ্রহণযোগ্য আলেমদের মাধ্যমে এ স্বীকৃতি দ্রুত বাস্তবায়নে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

গতকাল শুক্রবার বিকাল ৩টায় ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরী পুনর্গঠন উপলক্ষে বার্ষিক সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী সাধারন সম্পাদক অধ্যাপক আবু সিদ্দিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি আরিফুল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চ.বি সেক্রেটারী আলমগীর হোসাইন, মহানগরী বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ জমির উদ্দীন প্রমুখ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ