শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আল্লামা আহমদ শফীর পায়ের সমতুল্য আমার মাথাও না -ফরিদ উদ্দীন মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকির মাহদিন : জমিয়তুল ওলামার সভাপতি কওমি সনদ বাস্তবায়নের লক্ষে শিক্ষামন্ত্রণালয় ঘোষিত কমিটির আহ্বায়ক মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ বলেছেন, আল্লামা আহমদ শফীর পায়ের সমতুল্য আমার মাথাও না।

শিক্ষামন্ত্রণালয় ঘোষিত কমিটি এবং বেফাকের প্রত্যাখ্যান নিয়ে আওয়ার ইসলামের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরিদ উদ্দীন মাসউদ বলেন, হযরত আল্লামা আহমদ শফীকে সবাই শ্রদ্ধা করেন। আমিও অবশ্যই অত্যন্ত শ্রদ্ধা করি। আমি এটা প্রায়ই বলি এবং অন্তর থেকেই বলি, আল্লামা আহমদ শফীর পায়ের সমতুল্য আমার মাথাও না। তিনি শায়খুল ইসলাম মাদানী রহ. এর সংসর্গে ছিলেন, আমার বিশ্বাস, মাদানী রহ. এর সংসর্গে যারা ছিলেন তাদেরকে আল্লাহ তা’আলা আখেরাতে অপমান করবেন না।

শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত কমিটিতে শফী সাহেবকে কেন রাখা হল না সে প্রসঙ্গে তিনি বলেন, কোনো সম্মানিত ব্যক্তিকে শুধু আলঙ্কারিক পদ দিয়ে তার ইমেজকে ব্যবহার প্রকান্তরে সেই ব্যক্তি অপমানিত করা। বর্তমান কমিটিতে কোনো চেয়ারম্যান পদ নেই। আমাকে কেবল আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে এবং বেফাকের যে দুজনকে সেখানে রাখা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সম্মতি নিয়েই রাখা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, স্বীকৃতি দিতে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেটা সম্পর্কে আল্লামা আহমদ শফী মিটিংয়ের আগে কতটুকু অবহিত ছিলেন তাও তিনি নিশ্চিত নন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ