বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

শিক্ষা কমিশনের সুপারিশ মেনে কওমী সনদের স্বীকৃতি দিতে হবে।

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qawmi-studantsআওয়ার ইসলাম : কওমী মাদরাসা সনদের সরকারী স্বীকৃতির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত কওমী মাদরাসা শিক্ষা কমিশন ২০১২ এর দেওয়া সুপারিশের ভিত্তিতে কওমী মাদরাসা সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন কওমী সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাওলানা আজিজুর রহমান। আজ এক বিবৃতিতে তিনি এ দাবী জানান।

বিবৃৃতিতে নেতৃবৃন্দ বলেন, কওমী মাদরাসা শিক্ষা কমিশন দেশে শীর্ষস্থানীয় আলেম-উলামা ও শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে সনদের স্বীকৃতির জন্য যে নীতিমালা, সিলেবাস ও স্বীকৃতির জন্য যে সব শর্ত দিয়েছেন সে সব ঠিক রেখে কওমী সনদের স্বীকৃতি দিলে দেশের আলেম-উলামা ও ছাত্ররা তা গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু সরকার যদি কারো প্ররোচনায় শিক্ষা কমিশন কর্তৃক প্রণিত নীতমালার বাইরে স্বীকৃতি প্রদানের কোনো চেষ্টা করে অথবা স্বীকৃতির নামে কওমী মাদরাসা নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে তবে তা সরকারের জন্য বুমেরাং হবে বলে বিবৃতিতে নেতৃবৃন্দ সতর্ক করেন।

উল্লেখ্য; কওমী মাদরাসা সনদের স্বীকৃতির বিষয়ে জনমত ও আন্দোলন তরান্বিত করার লক্ষে ২০১২ সালে মুফতি মোহাম্মদ নোমানকে আহ্বায়ক এবং মাওলানা আজিজুর রহমানকে সদস্য সচিব করে কওমী সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ গঠিত হয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ