বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

৫ জঙ্গির লাশ নেয়নি পরিবার; জুরাইনে দাফন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jongiআওয়ার ইসলাম: রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে নিহত ৫ জঙ্গিসহ ছয়জনের মরদেহ তাদের পরিবার না নেয়ায় আজ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। প্রায় তিন মাস পর তাদের দাফন করা হলো।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ (সিএমএইচ) মরদেহগুলো মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে আঞ্জুমানে মফিদুল ইসলাম বিকেলে মরদেহগুলো জুরাইন কবরস্থানে দাফন করে।

হলি আর্টিসানে নিহত পাঁচজন হলো, রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর এ হায়াৎ কবীর, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল। এছাড়া পুলিশের সন্দেহভাজন রেস্তোরাঁর শেফ সাইফুল চৌকিদারের মরদেহ।

কোনো পরিবার লাশ নেওয়ার জন্য আবেদন না করায় মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিবৃতির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ