বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ইসলামী ছাত্রীসংস্থার কার্যক্রম বন্ধে নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_12272" align="alignleft" width="476"]ourislam-cha-copy ফাইল ফটো[/caption]

আওয়ার ইসলাম : শিক্ষা মন্ত্রণালয় বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা দেখেছে ইসলামী ছাত্রীসংস্থা নামে সংগঠনটি কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তাদের আদর্শে অনুপ্রাণিত করার চেষ্টা করছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লায়লা আরজুমান্দ বানু বলেছেন যেটা শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১৯ সেপ্টেম্বরের এক চিঠিতে বলা হচ্ছে ‘সম্প্রতি ইসলামী ছাত্রীসংস্থা নামে একটি ছাত্রী সংগঠন কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ও সরলমনা ধর্মভীরু মহিলাদের জিহাদে অংশগ্রহণসহ প্রচলিত সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা করা তথা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হীন-লক্ষ্যে জিহাদি মনোভাবাপন্ন করে তোলার অপচেষ্টা করছে মর্মে জানা যায়’।

চিঠিতে প্রাপক হিসেবে রেজিস্টার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর কথা উল্লেখ করা হয়েছে। সেখানে আরো বলা হয়েছে ‘অনতিবিলম্বে এই অপচেষ্টা বন্ধ করা প্রয়োজন। বর্ণিতাবস্থার পরিপ্রেক্ষিতে ফাজিল ও কামিল মাদ্রাসায় অনুরূপ কর্মকাণ্ড যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো’।

সূত্র : বিবিসি বাংলা

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ