রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৪ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
কাল থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় সংসদের চলমান অধিবেশন দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার আহ্বান মির্জা ফখরুলের ভোটার নিবন্ধন ফরম নিয়ে ইসির জরুরি নির্দেশনা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ সুনামগঞ্জে যমুনার বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: নাহিদ ইসলাম

শীতাতপ নিয়ন্ত্রক পোশাক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zaket-1 copyআওয়ার ইসলাম : গায়ের পোশাকই প্রচণ্ড গরমে এয়ার কন্ডিশনের মতো শরীর শীতল রাখতে সক্ষম হবে। মার্কিন গবেষকেরা পোশাকের জন্য এমন উপাদান তৈরি করেছেন। ওই উপাদান পোশাকের মধ্যে বুনে দিলে শরীর শীতল থাকবে। বাড়তি কোনো এয়ার কন্ডিশন প্রযুক্তির প্রয়োজন হবে না।

প্লাস্টিক থেকে তৈরি এই উপাদানকে গবেষকেরা ‘সাশ্রয়ী’ টেক্সটাইল বলছেন। ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ। গবেষকেরা বলছেন, উষ্ণ অঞ্চলে যারা বাস করেন তাঁদের জন্য এই পোশাক কাজে লাগানো যাবে।

গবেষকরা বলছেন, যদি পুরো ভবনকে ঠান্ডা করার পরিবর্তে শুধু ব্যক্তিকে ঠান্ডা করা যায় তবে শক্তি সাশ্রয় হয়। শীতল পোশাক তৈরি করতে ন্যানোপ্রযুক্তি, ফোটোনিকস ও রসায়ন একসঙ্গে করা হয়েছে। এই টেক্সটাইল আরও উন্নত করতে কাজ চলছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ