বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বুধবার হজে যাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda_ziaআওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য ৭ সেপ্টেম্বর বুধবার সৌদি আরব যাবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ওইদিন দুপুরে সৌদি এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী কন্যাসহ দুবাইতে মায়ের সঙ্গে মিলিত হয়ে ৮ সেপ্টেম্বর সৌদি আরব যাবেন। তবে ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে তারেক রহমানের না আসার সম্ভাবনাও রয়েছে। এক্ষেত্রে খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান লন্ডন থেকে সৌদি আসতে পারেন। ঢাকা থেকে খালেদা জিয়ার ভাইয়ের পরিবারের সদস্যরা সঙ্গে যেতে পারেন।

২০ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের উদ্দেশ্যে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যের উদ্দেশ্যে সৌদি আরব ছাড়বেন বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ