বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আরও সময় চেয়েছেন মীর কাসেম আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mir qasem

আওয়ার ইসলাম : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী তার প্রাণভিক্ষার আবেদন করবেন কী না সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানান নি। তার সিদ্ধান্ত জানানোর জন্য তিনি আরো সময় চেয়েছেন। কাশিমপুর কারাগারের কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক বলেন বৃহস্পতিবার সকালে তাকে প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কিছু জানান নি।

এদিকে কারা কর্তৃপক্ষ বলছে মীর কাসেম আলীর জন্য যেহেতু জেল কোড প্রযোজ্য হবে না তারপরেও মানবিক দিক বিবেচনা করে তাকে একটা যৌক্তিক সময় দেয়া হবে। এর আগে মীর কাসেম আলী তার ছেলেকে ফেরত না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বলে তিনি জানিয়েছেন।

বুধবার গাজীপুরের কাশিমপুর কারাগারে গিয়ে তার সাথে দেখা করার পর তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন সাংবাদিকদের এমন শর্তের কথা জানিয়েছিলেন। আহমেদ বিন কাসেম সপ্তাহ তিনেক আগে নিখোঁজ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগ এই জামায়াত নেতার ফাঁসির আদেশ বহাল রেখে তার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে। কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর সাথে তার পরিবারের সদস্যরা দেখা করেন বুধবার দুপুরে। প্রায় দুইঘন্টা সময় ধরে তারা কারাগারের ভিতরে ছিলেন।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ