মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

এবার ই-হজ্ব সেবায় হাজীদের অবস্থান জানা যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kaba_sharifআওয়ার ইসলাম : হজ সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বি এইচ হারুন জানিয়েছেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে এ বছর ই-হজ সুবিধার মাধ্যমে হাজিদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে হাজিরা কোথায় অবস্থান করছেন তাও সহজেই জানতে পারবেন স্বজনরা।

মঙ্গলবার রাজধানীর বিমানবন্দর সংলগ্ন আশকোনায় অবস্থিত হজক্যাম্পের সার্বিক বিষয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাচ্ছেন।

সংসদীয় কমিটি হজ ক্যাম্পের হজযাত্রীদের সেবায় নিয়োজিত বিভিন্ন সেবার বিষয়ে খোঁজ নেন। ক্যান্টিন, ডরমেটরি, সেবাকেন্দ্র পরিদর্শন করেন তারা। এছাড়া হজযাত্রীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না জানতে চান।

হাবের সভাপতি ইব্রাহিম বাহার, সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ