মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

‘একটি দল জাতীয় ঐক্যে প্রতিবন্ধক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Amaz-Uddin copy

আওয়ার ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বুদ্ধিজীবী এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘জাতীয় ঐক্যে একটি দলকে নিয়ে প্রতিবন্ধকতা আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতেমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জোটে এ দলটিকে, জামায়াতকে রাখা ঠিক হবে না। আর সরকার চাইলেও জামায়াতকে নিষিদ্ধ করে দিতে পারে।’

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ‘দেশে বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপট’ শীর্ষক মতবিনিময় সভায় এমাজউদ্দীন এসব কথা বলেন।

জামায়াত প্রসঙ্গে এমাজউদ্দীন আরও বলেন, ‘দলটি এখন বোঝায় পরিণত হয়েছে। এটি এখন আর সম্পদ না।’
তিনি বলেন, জামায়াতের দলের কর্মী-সমর্থকদের একটি বড় অংশের জন্ম মুক্তিযুদ্ধের পরে। তাদের সঙ্গে যুদ্ধাপরাধের কোনো সম্পর্ক নেই। তারাও তো চাইবে না, জাতীয় ঐক্য ব্যর্থ হোক। যৌক্তিকতার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিতে পারবে।

বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, ‘জঙ্গিবাদ যেভাবে এগোচ্ছে তাতে নীরব হয়ে থাকার সুযোগ নেই। সবাই মিলে এ ব্যাপারে একটি ঐক্য গড়ে তুলতে হবে।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ