মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

আজ চলবে ইন্টারনেট বন্ধের মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulshan-1 copyআওয়ার ইসলাম : গুলশান হামলার এক মাস পূর্তিতে আজ গুলশান হামলার মত বিশেষ পরিস্থিতিতে জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধে ইন্টারনেট সেবা তাৎক্ষণিক বন্ধ করে দেওয়ার মহড়া করতে যাচ্ছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী আজ সোমবার বিকেল থেকে মধ্য রাতের মধ্যে বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে রাখা হবে বলে জানা গেছে।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, ‘সোমবার বিকেল থেকে মধ্য রাত অবধি ঢাকার কিছু এলাকায় এ মহড়া চলবে। এলাকার নাম এখনই জানানো যাচ্ছে না।’ মোবাইল ইন্টারনেট থেকে শুরু করে ব্রডব্র্যান্ড ইন্টারনেটসহ সব ধরনের ইন্টারনেট সেবা এই মহড়ার অন্তর্ভুক্ত হবে বলেও জানান তিনি।

বিটিআরসি প্রধান আরও জানান, ‘এই মহড়া ১৫ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ