মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

বন্যার্তদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bkmআওয়ার ইসলাম: দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক যৌথ বিবৃতিতে বলেছেন, ভারতের ভেতর থেকে ধেয়ে আসা বানের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ভারত উজানের বাঁধ খুলে দিয়ে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতির কারণে মানুষের ঘর-বাড়িসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

নেতৃদ্বয় বলেন, সরকারের প্রস্তুতির অভাবে পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী না পৌঁছায় বন্যাদুর্গত মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। সরকারকে অতিদ্রুত বন্যাদুর্গত এলাকায় ত্রানসামগ্রী পৌছানো ও মানুষের সহযোগিতায় স্বেচ্ছাসেবক পাঠাতে হবে।

বিবৃতিতে মজলিস আমীর ও মহাসচিব দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও বিত্তবানসহ সকলকে বন্যা দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ