মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

আমির পীর সাহেব চরমোনাই ও মহাসচিব অধ্যক্ষ ইউনুছ পুননির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami_andolon_ourislam24আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নির্বাচন বৃহস্পতিবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। এতে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পুনরায় আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন।

দ্বিবার্ষিক শুরার অধিবেশনে প্রেসিডিয়াম সদস্যদের সিদ্ধান্তের মাধ্যমে আমির নির্বাচন সম্পন্ন হয়।

এসময় কেন্দ্রীয় মজলিশে আমেলার (কার্যনির্বাহী পরিষদ) ৪১ সদস্যবিশিষ্ট কমিটিও পূণর্গঠিত হয়।

অধিবেশনে ৫ জন উপদেষ্টা পরিষদের সদস্য ও ১১জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ২দিনব্যাপী আয়োজিত শুরার অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই। শুরা অধিবেশেনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতী সৈয়দ ফয়জুল করীম, নায়েবে আমীর মাওলানা আবদুল হক আজাদ, আল্লামা নুরুল হুদা ফয়েজী, ডা. মুখতার হোসাইন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, হাফেজ মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, শরীয়াহ উপদেষ্টা মুফতী ওমর ফারুক সন্ধিপী প্রমুখ।

অধিবেশনে আগামী সেশনের (২০১৬-১৮) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই। এসময় দেশ ও ইসলামের করুণ অবস্থার কথা উল্লেখ করে তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের দক্ষতা ও খুলুসিয়াতের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তনে ভুমিকা রাখার আহবান জানান।

শুরা অধিবেশনে ইসলামী যুব আন্দোলন গঠন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ শেষে কেএম আতিকুর রহমানকে আহ্বায়ক ও মোহাম্মদ নেছার উদ্দিনকে সদস্য সচিব করে কেন্দ্রীয় পরিষদ ঘোষণা করা হয়।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, ইসলামী আন্দোলন নীতি ও আদর্শের রাজনীতি করে। নীতির প্রশ্নে কোন আপোস নেই, একথা তিনি পূর্নব্যক্ত করেন। রাজনীতিতে গুণগত পরিবর্তন করে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য এ সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে পীর সাহেব উল্লেখ করেন।

পীর সাহেব চরমোনাই দেশকে অস্থিতিশীল অবস্থা থেকে বাচাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রকৃত ইসলামী শিক্ষার অভাবে জঙ্গি কর্মকান্ডের সাথে জড়িত হয়ে পড়ছে তরুণ সমাজ।

পী