মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

‘সেনা পদোন্নতিতে চেতনাকে গুরুত্ব দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sheikh-hasin_8259আওয়ার ইসলাম ডেস্ক : সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্ষদের মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবিতে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ রোববার সকালে সেনাসদর কনফারেন্স হলে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০১৬ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। তিনি বলেন, ‘পদোন্নতির ক্ষেত্রে পেশাগত মান ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। সেই সঙ্গে তাদের দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে।’

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ফোর্সেস গোল ২০৩০-এর আলোকে সেনাবাহিনীর জন্য গৃহীত উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার তাগিদ এবং সম্প্রতি দেশে ঘটে যাওয়া জঙ্গি হামলার সময়ে সেনাবাহিনীর সদস্যদের কর্মদক্ষতারও প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ