মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

সৌদিতে অবিবাহিত বাংলাদেশিদের ভিসা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_bangali_workerডেস্ক: সৌদিতে অবিবাহিত বাংলাদেশি বা ব্যাচেলর পুরুষদের ভিসা সাময়িক স্থগিত করেছে সৌদি আরব। শনিবার আরব নিউজ জানিয়েছে এ খবর।

নিউজে বলা হয়েছে, যাদের এ ধরনের গৃহকর্মী প্রয়োজন তারা যেন অন্য কোন দেশ থেকে কর্মী নেন। তবে এ আইন শুধুমাত্র গৃহকর্মীদের ক্ষেত্রে প্রজোয্য বলে জানা গেছে।

বাংলাদেশি নন এমন অবিবাহিত বা ব্যাচেলর পুরুষ গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সৌদি কর্মসংস্থান মন্ত্রণালয় এর আগে তিনটি ক্যাটেগরি করে দিয়েছিল। তাতে গাড়ি চালক, গৃহস্থালির কাজ ও নার্সের মতো পদে শুধু পুরুষ নিয়োগের অনুমতি দেয়া হয়। অন্যদিকে অবিবাহিত নন এমন বাংলাদেশি পুরুষকে গৃহকর্মে নিয়োগের অনুমতি দেয়া হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল খাইল বলেছেন, অন্য গ্রুপের শ্রমিকদের অগ্রাধিকার দেয়ার জন্য বাংলাদেশি সিঙ্গেল পুরুষদের নিয়োগ স্থগিত করা হয়েছে। বাংলাদেশি পুরুষদের নিয়োগ করতে চান এমন অবিবাহিত সৌদি নাগরিকরা বলেছেন, তারা বার বার এমন শ্রমিক নিয়োগের জন্য আবেদন করেছেন। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের বলা হয়েছে অন্য দেশের শ্রমিক খুঁজে নিতে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ