মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

প্রতিদিন জরিমানা দশ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

160112043903_bd_tannery_640x360_bbc_nocredit copyআওয়ার ইসলাম ডেস্ক : ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন মালিকদের দশ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে। এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

পরিবেশের ক্ষতির জন্য তাদের এই অর্থ দেবার কথা বলছে আদালত।

এর আগে ক্ষতিপূরণের অর্থ নির্ধারণ করা হয়েছিলো দিন প্রতি ৫০ হাজার টাকা নির্ধারিত হওয়ার পর তার বিরুদ্ধে আপিল করেন ট্যানারি মালিকরা। সেই আপিলের রায়ে আজ ক্ষতিপূরণের অর্থ পুন:নির্ধারণ করা হলো।

হাজারীবাগে দেড়শ মতো ট্যানারি রয়েছে। কাচা চামড়া প্রক্রিয়ার পর যে সামগ্রী তৈরি হয় তা থেকে অর্থ উপার্জন ও বহু মানুষের কাজের যোগান হলেও এই ট্যানারি শিল্পকে দায়ী করা হয় ভয়াবহ দূষণের জন্য। দূষণের অন্যতম কারণ বর্জ্য শোধনাগারের অভাব।

পরিবেশের ক্ষতির জন্য ২০০১ সালে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় আদালত। সেজন্য ঢাকার অদূরে সাভারে নির্দিষ্ট একটি যায়গাও দেয়া হয়।

সূত্র : বিবিসি বাংলা

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ