মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

জঙ্গি দল ছাড়লেই ১০ লাখ টাকা পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

benjirআওয়ার ইসলাম: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন থেকে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়াও কেউ জঙ্গির তথ্য দিলে তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় জঙ্গিবিরোধী অভিযান শেষে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

র‌্যাব মহাপরিচালক জানান, কোনো জঙ্গি তার দলের ব্যাপারে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ জঙ্গিদের সুনির্দিষ্ট তথ্য দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার এবং তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হবে।

এদিকে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলা রাত-দিন জঙ্গিবিরোধী নিষ্ফল অভিযান শেষ হয়েছে। এ অভিযান চালিয়ে ৫টি চাপাতি, ম্যাগজিন রাখার বেল্ট ও কয়েকটি জিহাদি বই উদ্ধার করেছে যৌথ বাহিনী। গত রবিবার মধ্য রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত দুটি দলের সহস্রাধিক র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্য এ অভিযান পরিচালনা করে। তবে, এত দীর্ঘ সময় অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।

সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা ও কাজলা এলাকা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল চরে এবং ধুনটের নিমগাছী ইউনিয়নের ধামাচামা, নাংলু, বেড়েরবাড়ী, নান্দিয়ারপাড়া, মাঝবাড়ী, জয়শিং জঙ্গিবিরোধী অভিযান নামে যৌথবাহিনী।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ