মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

narayongonjনারায়ণগঞ্জ: মহানগরের সিদ্ধিরগঞ্জে তানযিমুল উম্মাহ হিফজুল কুরআন মাদরাসার ছাত্র আশিকুর রহমান সিয়ামের (৮) রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৭টায় আটি ওবায়দা কলোনি এলাকায় হাবিবুল্লাহ ভবনের সামনে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

মৃত সিয়াম পাঠানটুলি কুমিল্লা পট্টি এলাকার লুৎফর রহমানের ছেলে এবং গত ২ বছর যাবত এ মাদরাসার আবাসিক ছাত্র হিসেবে অধ্যয়নরত ছিল।

নিহত সিয়ামের বাবা লুৎফর রহমান বলেন, ‘রোবরার সকালে ছেলে সিয়ামকে মাদরাসায় দিয়ে যাই। রাত সাড়ে ৮টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ ফোন করে জানায় সিয়াম অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসে দেখি আমার ছেলে মৃত। আমি বিচার চাই।’

এদিকে মাদরাসার মক্তব বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে একজন পথচারী সিয়ামকে নিয়ে এসে বলে এ ছাত্রটি আপনাদের। আমরা সিয়ামকে দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে সিয়ামের মৃত্যু হয়েছে তা আমরা বলতে পারবো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে ছাদ থেকে পড়ে মারা গেছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সরাফাত উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে সিয়ামের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ