শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন

জাকির নায়েকের পক্ষে তারিক জামিলের চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hqdefault (1) copyফারুক ফেরদৌস : জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে তার পক্ষে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি বিশ্বখ্যাত দায়ী মাওলানা তারিক জামিল। তিনি বলেন, ‘আমরা জাকির নায়েককে প্রায় এক দশক ধরে শুনছি। এবং আমি কখনো কোনো বক্তৃতায় তাকে সহিংসতা উস্কানি দিতে বা ঘৃণা ছড়াতে দেখিনি।’

১০ জুলাই নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারিক জামিল বলেন, ‘বরং তিনি সব সময় যে কোনো ধর্মের বিরুদ্ধেই সব ধরণের সহিংসতার বিরোধিতা করেছেন।

জাকির নায়েক সত্যের পক্ষে আছেন উল্লেখ করে এই প্রখ্যাত আলেম বলেন, ‘তিনি সত্যের পক্ষে আছেন তাই আমরাও তার পক্ষে আছি।’

কুচক্রীদের প্রতি কথিত সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার অভিযোগের পক্ষে একটা স্পষ্ট প্রমাণ হাজির করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারিক জামিল বলেন, আমি ১১০% নিশ্চিত আপনারা এই বানোয়াট অভিযোগের পক্ষে একটা প্রমাণও আনতে পারবেন না।

উল্লেখ্য, মাওলানা তারিক জামিলের লাইক পেইজটিতে 439,154 জন ফ্যান রয়েছেন। এখান থেকে নিয়মিত তার কার্য বিবরণী ও বয়ান আপলোড করা হয়। গতকাল ১০ টা ২২ মিনিটে পোস্ট করা ওই বক্তব্যটি এ পর্যন্ত শেয়ার করেছেন ১ হাজার ১৪৩ জন ব্যক্তি এবং কমেন্ট করেছেন ১০৭ জন। পোস্টটি লাইক করেছেন ৪ হাজারের বেশি মানুষ।
zakir naik_jameel

ফেসবুক পোস্ট লিংক : মাওলানা তারিক জামিল

আওয়ার ইসলাম ২৪ ডটকম /এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ