শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

‘সকল পবিত্রতাকে পদদলিত করা হয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র শহর মদিনায় আত্মঘাতী বোমা হামলার পর মুসলিম বিশ্বে এর তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এই হামলায় চারজন রক্ষী নিহত হয়।

নবী মোহাম্মদের মসজিদের কাছে চালানো ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ।

সৌদি আরবের সর্বোচ্চ ওলেমা পরিষদ বলেছে, এই হামলার মধ্য দিয়ে “সমস্ত পবিত্রতাকে হামলাকারীরা পদদলিত করেছে।” মুসলমানদের কাছে নবী মোহাম্মদের মসজিদটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত। সোমবার সৌদি আরবে মোট তিনটি হামলা চালানো হয়।

মদিনায় নবী মোহাম্মদের মসজিদের কাছে এই হামলাটি চালানো হয় সোমবার। মদিনায় নবী মোহাম্মদের মসজিদের কাছে চালানো বোমা হামলায় নিহত হয় চারজন রক্ষী। ।
অন্য দুটো হামলা হয়েছে জেদ্দা ও কাতিফ শহরে। সেখানে শুধু হামলাকারীরাই নিহত হয়েছে। আফগান তালিবানও এই হামলার নিন্দা করে বলেছে, ঘৃণা থেকেই এধরনের অপরাধ সংগঠিত হয়েছে।

এই হামলাটি কারা চালিয়েছে সেটি এখনও পরিষ্কার নয়। তবে তথাকথিত ইসলামিক স্টেটের দিকেই অভিযোগের আঙ্গুল উঠেছে। কারণ সুন্নি জিহাদি গ্রুপ আইএস এর আগে সৌদি রাজতন্ত্রকে উৎখাতের কথা ঘোষণা করেছে এবং এর সমর্থকরা উপসাগরীয় দেশগুলোতে সংখ্যালঘু শিয়া নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ