মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

নিহতদের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

59171d13b757e08fa49ecba05970aee8-004 copyআওয়ার ইসলাম ডেস্ক : গুলশানের সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন আজ সোমবার সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে আনু্ষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

ভুটান সফরত রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকেও নিহতদের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রধানমন্ত্রী হেঁটে শ্রদ্ধা নিবেদন মঞ্চে গিয়ে ফুল দেন এবং কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে উপস্থিত নিহতদের স্বজনদের সমবেদনা জানান।

মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর ঢাকায় বিদেশি রাষ্ট্রদূত ও বিশিষ্টজনরা নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ