মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

২৭বছরে নিহত ৯৮২৯০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

55971-kashmir-23-5-16 copyজাকারিয়া হারুন: কাশ্মির মিডিয়া সার্ভিস এর একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতের দখলকৃত জম্মু-কাশ্মীরে ১৯৮৯ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত প্রায় ৯৪ হাজার ২৯০ জন নিরীহ মানুষকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। এদের মধ্যে সাত হাজার ৩৮ জন মারা গেছে ভারতীয় কারাগারে বন্দী অবস্থায়।

কাশ্মির মিডিয়া সার্ভিস দীর্ঘ গবেষণার পর ২০১৫ সালের ডিসেম্বরে বিশ্ব মানবাধিকার দিবসে এ রিপোর্ট প্রকাশ করে।

রিপোর্টে আরও বলা হয়, ভারতের দখলকৃত কাশ্মিরে ২৭ বছরে ২২ হাজার ৮০৬ জন নারী বিধবা এবং ১০ লাখ সাত হাজার ৫৪৫ জন শিশু এতিম হয়েছে।

এছাড়া এই সময়ের মধ্যে ভারতীয় বাহিনী ১০ হাজার ১৬৭ জন নারীকে ধর্ষণ করেছে এবং প্রায় ১০ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। প্রায় আট হাজার নিরপরাধ মানুষ ভারতীয় কারাগারে যাওয়ার পর নিখোঁজ হয়ে গেছে।
সূত্র: আল জাজিরা

/এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ