মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

ভারতের প্রতি বিএনপির আশাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

27129_1আওয়ার ইসলাম ডেস্ক : বিএনপির আশা প্রকাশ করেছে জনগণের ওপর চেপে বসা সরকারকে প্রশ্রয় না দিয়ে ভারত বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সাথে থাকবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে গণগ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি ওই সমাবেশের আয়োজন করে।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের উত্থান ঠেকাতে ব্যর্থ হয়ে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে সরকার এই গণগ্রেপ্তার চালিয়েছে।

মির্জা ফখরুল প্রশ্ন করেন, গত এক সপ্তাহে অভিযানে ১৩ থেকে ১৪ হাজার মানুষ গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জঙ্গি ১৯২ জন। বাকিরা কারা? তিনি বলেন, আসল অপরাধীদের চিহ্নিত না করে গুপ্তহত্যার দায় সরকার বিরোধী দলের ওপর চাপাচ্ছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ