বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

হবিগঞ্জে বাস-মিনিবাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কসহ আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

আজ রোববার সকাল থেকে সিলেটসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।

জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, দীর্ঘদিন ধরে তারা সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইকসহ (টমটম) অবৈধ যানবাহন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন।

ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে সংবাদ সম্মেলনও করেছেন। কিন্তু তাদের দাবি না মানায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা বাস চলাচল বন্ধ করে দেন।

তিনি বলেন, এসব ছোট ছোট যানবাহন মহাসড়কে চলাচলের ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। গড়ে প্রতিদিন অন্তত একজন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে।

তাই দুর্ঘটনা রোধে এসব গাড়ি মহাসড়কে এবং আঞ্চলিক সড়কে চলাচল অবশ্যই বন্ধ করা প্রয়োজন বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ