শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সৃজনঘরের ব্যতিক্রমী উদ্যোগ 'তারুণ্যের মাহফিল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রতিশ্রুতিশীল ও উদ্যমী তরুণদের অংশগ্রহণে দিনব্যাপী বিশেষায়িত আয়োজন ‘তারুণ্যের মাহফিলে’র উদ্যোগ গ্রহণ করেছে ‘সৃজনঘর মৌলভীবাজার’।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩ টায় নাজাত ইসলামী মারকাজে সৃজনঘর-এর নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক সূত্র জানায়, আগামী ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে মোট ৩টি অধিবেশনে।

প্রথম অধিবেশনে থাকবে লেখালেখি কর্মশালা, দ্বিতীয় অধিবেশনে সিরাত সেমিনার এবং তৃতীয় তথা সমাপনী অধিবেশনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি অধিবেশনেই আলোচক ও অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জাতীয় পর্যায়ে সমাদৃত লেখক, গবেষক, আলেম ও ইসলামি সংগীতশিল্পীবৃন্দ।

সৃজনঘরের নির্বাহী সভাপতি সাইফ রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আযাদ আবুল কালামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- সৃজনঘরের উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, নাজাত ইসলামী মারকাজের শিক্ষক সাকলাইন শাফি, যুগ্ম সম্পাদক হামমাদ রাগিব, সাংগঠনিক সম্পাদক ইবাদ বিন সিদ্দিক, অর্থ সম্পাদক হাম্মাদ তাহমীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুস্তাকিম আল মুন্তাজ, নির্বাহী সদস্য শাহ মিসবাহ ও নূহ বিন হোসাইন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ