বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

এবারো মালয়েশিয়ার মাশায় ভিপি পদে নির্বাচন করছেন বাংলাদেশের বশির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার মাশা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন ২০২১ সেশনে এবারও ভিপি পদে নির্বাচন করছেন আওয়ার ইসলামের সাবেক প্রতিনিধি ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক বশির ইবনে জাফর৷

আজ মঙ্গলবার আওয়ার ইসলামকে এ বিষয়ে নিশ্চিত করেন তিনি।

এ সম্পর্কে তিনি বলেন, গতবারের মতো এবারও আমার বিশেষ দৃষ্টি থাকছে আমার নিজের দেশের শিক্ষার্থীদের প্রতি। তাদের সাপোর্ট সবসময়ই গুরুত্বপূর্ণ ছিলো। গত বছর তাদের ভোট আমার জয়ী হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। এ বছর এটি আরো বেশি গুরুত্বপূর্ণ কেননা গতবারের তুলনায় এ বছর বাংলাদেশি শিক্ষার্থী বেশি। আর তাদের প্রতি আমার আবেদন থাকবে আমাকে আবারো তাদের সর্বোচ্চ সহযোগিতা উপহার দিয়ে জয়যুক্ত করবেন।

তাছাড়া এ বছর যেহেতু আমি প্যানেল ভিত্তিক নির্বাচন করছি, ক্রীড়া ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আরো দুজন বাংলাদেশি শিক্ষার্থীকে রেখেছি সুতরাং বাংলাদেশী শিক্ষার্থীদের ভোটগুলো আমরা পাবো সে আশা ও বিশ্বাস তাদের প্রতি রাখছি। তবে এর বাইরেও অন্যান্য সকল দেশের উল্লেখযোগ্য ভোটও পাবো বলে বিশ্বাস করি।

এর আগে বশির গত সেশনেও বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছিলেন। গত সেশনে স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও এবার পুরো প্যানেল নিয়েই নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তিনি ছাড়াও ভিপি পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক বিদেশীও স্থানীয় ছাত্র-ছাত্রী।

বশির ইবনে জাফর উক্ত ইউনিভার্সিটির ইনফরমেশন টেকনোলজির মোবাইল কম্পিউটিং স্পেশালিজম বিভাগে অধ্যয়নরত আছেন। আসন্ন নির্বাচনে সফলতার জন্য তিনি বাংলাদেশ সহ বিশ্বের সকলের কাছে দোয়া কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ