সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জনপ্রিয় বক্তা সিদ্দিকীর সাথে সোশ্যালিস্টদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: নন্দিত বক্তা মাওলানা হাফীজুর রহমান সিদ্দিকীর (কুয়াকাটার হুজুর) সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন  অনলাইন এ্যাক্টিভিস্ট ও সোশ্যালিস্টগণ। আজ রবিবার (১ নভেম্বর) মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীক (কুয়াকাটা হুজুর) প্রতিষ্ঠিত জামিয়া তা‘লীমিয়া (মাদরাসা) ঢাকায় এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় সম-সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। বিষয়টি ফেসবুক স্টাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন ডা. ইবরাহিম খলীল।

এ সময় উপস্থিত ছিলেন, ফেসবুক সেলেব্রেটি রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), বিশিষ্ট ব্যবসায়ী শায়খ মুফতি জুবায়ের গণি, জামেয়া ইমাম আবু হানিফা রহ. এর পরিচালক মুফতি আনিসুর রহমান, এইচ এম সাইফুল ইসলাম, মুফতি শামীম আল আরকাম, ইব্রাহীম খলিল মাদানী, তরুণবক্তা শুয়াইব আহমদ আশ্রাফীসহ আরও অনেকে।

তিনি তার স্টাটাসে লিখেন, সকাল হতেই দেশের বিভিন্ন প্রান্ত হতে কুয়াকাটা হুজুরের মাদরাসা অফিসে লোকের ভিড়, সকলের একটাই আবদার, একটা ডেট চাই। মাহফিল সেভাবে শুরু না হলেও ডেটের জন্য সিরিয়াল লেগে গেছে এখন হতেই। তার মাহফিলের চাহিদা এত বেশী পরিমাণ যে, নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।

স্টাটাস থেকে জানা যায়, আজ রবিবার বিকাল তিনটার দিকে মাহফিলের উদ্দেশে চাঁদপুরে রওয়ানা করেছেন মাওলানা হাফীজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটার হুজুর)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ