বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

৩০ মার্চ থেকে শুরু হচ্ছে দাওরায়ে হাদিসের পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ -এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষা ৩০ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৮ এপ্রিল (বৃহস্পতিবার)।

আজ বৃহস্পতিবার হাইয়াতুল উলইয়ার স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মু. অছিউর রহমানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তাতে আরও জানানো হয়, সভার শুরুতে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী র. এর মাগফেরাত ও রফয়ে দারাজাতের জন্য দোয়া হয়। এরপর হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দায়িত্বভার গ্রহণ করেন।

তার দায়িত্ব গ্রহণে আল-হাইআতুল উলয়ার সদস্যরা তাকে মুবারকবাদ জানান এবং তার সাফল্য কামনা করে দোয়া করেন।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ