রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৮ মাঘ ১৪৩২ ।। ১৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ লোকালয়ে হরিণ: উদ্ধার করে বনে অবমুক্ত স্থায়ী জায়গায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে জামিয়া রাহমানিয়া আজিজিয়া ‘অবহেলিত ঢাকা-৫ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনে হাতপাখায় ভোট দিন’  ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জমিয়তের গণসংযোগ ও মিছিল নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা জমিয়ত নেতার সঙ্গে ধানের শীষ প্রার্থী মিল্টনের সৌজন্য সাক্ষাৎ হাতপাখায় ভোট দিলে সুশাসন প্রতিষ্ঠা হয় সেটার উদাহরণ কমলনগর: পীর সাহেব চরমোনাই ১৪ বছরের শিশু রাহাত নিখোঁজ ‘মাওলানা যুবাইর আহমদ আশরাফ ছিলেন বিরল গুণের অধিকারী একজন আলেম’  ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জমিয়তের প্রচারণা

ফ্রান্সে নবির কটূক্তিকারীকে হত্যার দায়ে গ্রেপ্তার ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার প্যারিসের রাস্তায় এক কলেজ শিক্ষককে নবি কারিম সা. কে কটূক্তি করায় হত্যা করে এক তরুণ৷ পুলিশের গুলিতে নিহত হয় সে৷ ঘটনার সাথে জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

তদন্তকারীরা জানার চেষ্টা করছেন হামলাকারী একাই ছিলো, নাকি এর পেছনে আরও অনেকে জড়িত৷ সে কারণেই এই নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য৷ চেচনিয়া বংশোদ্ভূত ওই হামলাকারীর বয়স মাত্র ১৮৷

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আল্লাহু আকবর' বলে হামলা চালান তরুণ৷ হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি কলেজের ইতিহাসের শিক্ষক৷ এই মাসের প্রথমদিনে তিনি তার মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক ক্লাসে মহানবি হযরত মোহাম্মদের কার্টুন দেখিয়েছিলেন শিক্ষার্থীদের৷

ঘটনার পরপরই হামলাকারীর চার আত্মীয়কে আটক করেছে পুলিশ, এর মধ্যে এক শিশুও আছে৷ এরপর রাতভর অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করে পুলিশ৷ এদের মধ্যে দ্যু বয়েস ডি অলনে কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবক রয়েছেন৷ সূত্র: ডয়েচে বেল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ