মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ট্রাকের ধাক্কায় তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার যাত্রাবাড়ী শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইলিয়াস ভূঁইয়া (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক ইলিয়াস (৪৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত ১২টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ইলিয়াস। থাকতেন সার্কিট হাউস তিন নম্বর বাসায়। তিনি তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।

নিহতের ছোট ভাই ইয়াসির আরাফাত জানান, রোববার ইলিয়াস ভূঁইয়া নারায়ণগঞ্জের ভইগড়ে একটি কাজে যান। কাজ শেষ করে রাতে মোটরসাইকেল চালক ইলিয়াসকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরছিলেন তিনি। শনির আখড়া দিয়ে হানিফ ফ্লাইওভারে ওঠার সময় কাজলা এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক ইলিয়াস ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। আর একই নামের চালক ইলিয়াস আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনে মৃতদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ