শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

আল্লামা আহমদ শফিকে কটূক্তির মামলায় মুফতি আলাউদ্দিন রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হেফাজতে ইসলামের সদ্যপ্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী রহ. কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার আলাউদ্দিন জিহাদীকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

দেওভোগ এক মসজিদের খতিবের করা মামলায় রোববার সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আহমদ শফীকে নিয়ে ফেইসবুকে কটূক্তি করার অপরাধে আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে মাহমুদপুরের তার নিজবাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আলাউদ্দিন জিহাদীকে মুক্ত করতে আন্দোলনের ডাক দিয়েছে তার অনসারিরা। তাদের দাবি কয়েকদিন আগে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। হ্যাকাররা আল্লামা আহমদ শফীর নামে নিন্দা করেছে। অন্যদিকে আলাউদ্দিন জিহাদী এক ভিডিও বার্তায় বলেছেন, আমার পেইজের একাধিক এডমিন রয়েছে। তাদের একজন এ ধরনের লেখা লিখেছে। আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গেই আমি ডিলেট করে দেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ